ধলেশ্বরীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের ১৯ ঘন্টা পর লাশ উদ্ধার 

  মুন্সীগঞ্জ প্রতিনিধি:

প্রকাশ: ১ এপ্রিল ২০২৬, ১৫:২৩ |  আপডেট  : ১ এপ্রিল ২০২৬, ১৯:০২

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে মো: রাকিব (১৫) নামে এক কিশোর নিখোঁজের ১৯ ঘন্টা পর লাশ উদ্ধার । বুধবার সকাল ৯ টার সময় ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা।গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটের দিকে তিন বন্ধুর সাথে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় রাকিব।নিখোঁজ রাকিব সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর গ্রামে ভাড়াটিয়া সৌদি প্রবাসী শাহাদাত মাতবরের ছেলে। 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, তিন বন্ধু একসঙ্গে নদীতে গোসল করতে নামে। এ সময় তাদের মধ্যে দুইজন সাঁতরে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ হয়ে যায়। ১৯ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবরি দল মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। মৃত দেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত