নজরুল সংগীত শিল্পী বিপাশা গুহঠাকুরতা পরলোকে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ১৭:৩২ |  আপডেট  : ১০ আগস্ট ২০২৬, ২২:১৮

কণ্ঠশিল্পী বিপাশা গুহঠাকুরতা আর নেই। শুক্রবার দিবাগত রাতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা অনিমেষ আইচ।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ এই শিল্পী। ঈদের পরেই তার বাইপাস সার্জারি করার কথা ছিল। তবে তা আর হলো না।

শিল্পী বিপাশা গুহঠাকুরতা বাংলাদেশে নজরুল-সঙ্গীত চর্চায় একটি উল্লেখযোগ্য নাম। আশির দশকের শেষ ভাগ থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি একনিষ্ঠভাবে নজরুল-সঙ্গীত চর্চায় মগ্ন ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রিধারী এই শিল্পী গান শিখেছেন সঙ্গীত ভবন ও নজরুল ইন্সটিটিউট থেকে। তিনি আলোচিত ফেসবুক গ্রুপ ‘প্রসঙ্গ নজরুল-সঙ্গীত’-এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং এডমিন ছিলেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত