নন্দীগ্রামে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ায় জরিমানা

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৮ জুন ২০২৬, ১৭:০৪ |  আপডেট  : ১০ জুন ২০২৬, ০৬:৩৫

বগুড়ার নন্দীগ্রামে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক বাস কাউন্টারে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে শাহ ফতেহ আলী কাউন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্ধারিত বাস ভাড়ার চেয়ে অধিক ভাড়া নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ও দৃশ্যমান স্থানে বাস ভাড়ার তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উক্ত বাস কাউন্টারের কর্মচারী নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ গ্রামের সাহেব আলীর ছেলে আব্দুল মান্নান (৪৫) কে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন নন্দীগ্রাম থানা পুলিশ। 

এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। তিনি বলেন, উক্ত বাস কাউন্টারে নির্ধারিত বাস ভাড়ার চেয়ে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত