নন্দীগ্রামে এক অসহায় পরিবারকে সেলাই মেশিন প্রদান
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১৪:২৭ | আপডেট : ৯ আগস্ট ২০২৬, ১০:০৭
বগুড়ার নন্দীগ্রামে এক অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের নির্দেশনায় বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা নন্দীগ্রাম উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের থালতা গ্রামের মিন্টু কুমার শীলের মেয়ে শ্রাবন্তী রাণী শীল (১৭) কে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।
দীর্ঘদিন হলে উক্ত অসহায় পরিবারটি আয়-উপার্জনের অবলম্বন হিসেবে একটি সেলাই মেশিন দাবি করে আসছিলো। এর প্রেক্ষিতে ওই পরিবারকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে একটি সেলাই মেশিন প্রদান করা হয়েছে। শ্রাবন্তী রাণী শীল ও তার পরিবার সেলাই মেশিন পেয়ে খুশিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেসময় উপস্থিত ছিলেন থালতা মাজগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (প্যানেল-১) শামছুর রহমানসহ অন্যান্যরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত