নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১৫:২৬ | আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১৭:৩৯
বগুড়ার নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে জাহিদুল ইসলাম (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে। জানা যায়, রবিবার (১৯ এপ্রিল) সকাল ৭টা হতে সকাল ৮টার মধ্যে যেকোনো সময় নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের চকরামপুর গ্রামের মমতাজ আলীর ছেলে জাহিদুল ইসলাম শয়ন ঘরের তীরের সাথে রশিদ্বারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশকে জানায়। পরে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। স্থানীয়রা জানান, কিছুদিন আগে তার স্ত্রী তালাক দিয়ে বাপের বাড়িতে চলে যায়। পারিবারিক অশান্তির কারণেই সে আত্মহত্যা করেছে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, জাহিদুল ইসলাম নামে এক যুবক আত্মহত্যা করেছে। এ আত্মহত্যার ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত