নন্দীগ্রামে চার মাদককারবারিসহ গ্রেপ্তার সাত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১৪:৩১ | আপডেট : ৬ আগস্ট ২০২৬, ২৩:১৪
বগুড়ার নন্দীগ্রামে পৃথক অভিযানে চার মাদককারবারিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাঁদেরকে বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে নন্দীগ্রাম উপজেলার কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ভাটরা ইউনিয়নের মাঝগ্রামের সাগর হোসেন (২৫) কে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। মঙ্গলবার সকালে থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ভদ্রদিঘী বাজার থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কহুলী গ্রামের আব্দুস সালাম (৪০) একই গ্রামের গোলাম মোস্তফা (৬২) ও ভদ্রদিঘী গ্রামের শফিকুল ইসলাম (৩৮) নামে তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেন।
অপরদিকে আদালতের ওয়ারেন্টমূলে থানা পুলিশ নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে গোপালপুর গ্রামের গোলাম মোস্তফা, চককয়া গ্রামের আফছার আলী আকন্দ ও জামালপুর গ্রামের আল-আমিনকে গ্রেপ্তার করে।
নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজু কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, চার মাদককারবারির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত