নন্দীগ্রামে দুই মাথা বিশিষ্ট গাভীর বাছুর প্রসব
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১১:৫৭ | আপডেট : ২১ মার্চ ২০২৬, ২২:৪৩
বগুড়ার নন্দীগ্রামে দুই মাথা, দুই মুখ, চার চোখ, চার কান বিশিষ্ট একটি বাছুর প্রসব করেছে এক গাভী। তবে জন্মের কিছুক্ষণ পর পরই বাছুরটি মারা যায়। শুক্রবার (২৭ জুন) সকালে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নে রঞ্জয় তেঘর গ্রামে মাওলানা রুহুল আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে। বাছুরটি দেখতে তার বাড়িতে লোকজন ভিড় জমায়।
গরুর মালিক উপজেলা জামায়াত নেতা মাওলানা রুহুল আমিন জানান, এমন ঘটনা কখনও দেখিনি। তবে সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়। প্রথমে ভয় পেলেও পরে বুঝলাম এটি জন্মগত একটি ত্রুটি। ভেবেছিলাম বাঁচবে কিন্ত জন্মের কিছুক্ষণ পরই মারা যায় বাছুরটি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায় বলেন, জেনেটিক্যাল ত্রুটির কারণে এমন বাছুর প্রসব করতে পারে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত