নন্দীগ্রামে দুই লাচ্ছা কারখানার মালিককে জরিমানা

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১৫:২২ |  আপডেট  : ৩ মার্চ ২০২৬, ০৪:৪৩

বগুড়ার নন্দীগ্রামে আইন অমান্য করায় দুই লাচ্ছা কারখানার মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানী গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিএসটিআই অনুমোদন ব্যতীত লাচ্ছা উৎপাদন ও যথাযথভাবে মোড়কজাতকরণ ব্যতীত বিক্রয়ের অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে দুই লাচ্ছা কারখানার মালিককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন। 

দন্ডপ্রাপ্তরা হলেন, সিংজানী গ্রামের আতাহার আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৫০) ও শাহজাহান আলীর স্ত্রী বিলকিস খাতুন (৩৩)। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার শাহানুর হোসেন খান। 

এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। তিনি বলেন, যেকোনো ব্যবসায়ী বা পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিককে আইন মেনে ব্যবসা করতে হবে। আইন অমান্য করলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত