নন্দীগ্রামে ধুন্দার বাজারে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্র উদ্বোধন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩ মে ২০২৬, ১৭:০১ | আপডেট : ৩ মে ২০২৬, ১৮:৩৯
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার বাজারে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অভিযোগ কেন্দ্র উদ্বোধন করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
রবিবার (৩ মে) দুপুর ১২টায় ধুন্দার বাজারে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার খুরশীদ আলমের সভাপতিত্বে ও নন্দীগ্রাম জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক কায়সার রেজার সঞ্চালনায় এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং দ্রুত সেবা নিশ্চিত করতে এ অভিযোগ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান একে আজাদ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, সমাজসেবক মহিদুল ইসলাম বাবু ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত