নন্দীগ্রামে মিলন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৭ |  আপডেট  : ১ মার্চ ২০২৬, ০২:৫৮

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আলোচিত মিলন হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বগুড়া শহরের নিশিন্দারা উপশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পূর্বশত্রুতার জেরে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামের দিলবর হোসেনের ছেলে মিলন হোসেন (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিহতের পিতা বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ এবং ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে নন্দীগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, শুক্রবার মধ্যরাতে বগুড়া শহরের নিশিন্দারা উপশহর এলাকা থেকে মিলন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। অন্যান্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত