নন্দীগ্রামে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ১৮:৪৯ |  আপডেট  : ৭ মার্চ ২০২৬, ০২:২১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় যুবদলের দুই নেতা ও ছাত্রদলের সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। বগুড়া জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবির ৫ মার্চ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে নন্দীগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বুলবুল আহম্মেদ  এবং বুড়ইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাককে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়। 

বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান এ সিদ্ধান্ত কার্যকর করেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া উপজেলা ও পৌর ছাত্রদলের সাত নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বগুড়া জেলা ছাত্রদল। বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলামের ৬ মার্চ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে বগুড়া জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নবীর শেখ, নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, দপ্তর সম্পাদক সাজু আহমেদ, প্রচার সম্পাদক সুজন মাহমুদ, সদস্য আব্দুল্লাহ আল-শাকিল, আসিফ ও ৬নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে তাদের সংগঠনের দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ  সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ জানিয়েছেন, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে কিছু করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত