নন্দীগ্রামে সিধইল ও শালুকা খাল খনন কাজ উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২ মে ২০২৬, ১৮:২৮ | আপডেট : ২ মে ২০২৬, ১৯:৪০
বগুড়ার নন্দীগ্রামে সিধইল ও শালুকা খাল পুনরায় খনন কাজ উদ্বোধন করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
শনিবার (২ মে) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়) এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিধইল খাল ২ কিলোমিটার ও ভাটরা ইউনিয়নের শালুকা খাল ২.৮ কিলোমিটারের পুনরায় খনন কাজ তিনি উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে খাল ভরাট হয়ে থাকায় কৃষকদের সেচ ও পানি নিষ্কাশনে নানা সমস্যা হচ্ছিলো। এসব খাল পুনরায় খনন করা হলে জমিতে সহজে পানি সেচ নিশ্চিত হবে এবং কৃষকরা উপকৃত হবে। এতে ফসলের উৎপাদনও বৃদ্ধি পাবে।
উল্লেখিত খাল পুনরায় খনন কাজ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, পৌর কৃষকদলের সভাপতি সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক ও নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিলসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত