নন্দীগ্রামে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৫:২৭ |  আপডেট  : ২২ এপ্রিল ২০২৬, ১৭:৪৭

সারাদেশের মতো বগুড়ার নন্দীগ্রামে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা চলে। নন্দীগ্রাম উপজেলার ৫টি কেন্দ্রে মোট ১ হাজার ৪৭৪জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও প্রথমদিনে অংশ নেয় ১ হাজার ৪৪৪জন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষায় ৮৯৭জনের মধ্যে উপস্থিত ছিলো ৮৮৩জন, দাখিল পরীক্ষায় ৩৯০জনের মধ্যে উপস্থিত ছিলো ৩৭৪জন ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১৮৭জনের মধ্যে উপস্থিত ছিলো ১৮৭জনই। 

পরীক্ষা কেন্দ্রগুলো হচ্ছে, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়, দামগাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা, কালিশ পুনাইল হামিদিয়া ফাজিল মাদ্রাসা ও ওমরপুর সতীশ চন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজ কেন্দ্র। 

পরীক্ষা কেন্দ্রগুলোতে গিয়ে দেখা গেছে, পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষা কেন্দ্রের বাইরে শুরু থেকে শেষ পর্যন্ত অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায়। পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা ও সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকারসহ সংশ্লিষ্টরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা বলেন, প্রথমদিনে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত