নাটক ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ নোমান আর নেই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৮ | আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৮:৪১
ফাইল ছবি
মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত নাটক ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ নোমান আর নেই (ইন্নালিল্লাহি.... রাজিউন)। বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেনতিনি।
আজ বেলা ১টা ৩০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন মোহাম্মদ নোমান। লিউকেমিয়ার সাথে ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল তাঁর। নোমানকে বাঁচাতে উন্নত চিকিৎসার প্রয়োজন ছিল ইতোমধ্যে নির্মাতার চিকিৎসা করাতে গিয়ে ব্যাপক অর্থ ব্যয় করতে হয়েছে পরিবারকেতাই চিকিৎসা চালিয়ে নিতে প্রধানমন্ত্রীর কাছে সহায়তার আবেদন করেছিল নোমানের পরিবার।
অবশেষে নোমানের জীবনযুদ্ধ থামল আজ, প্রয়াত হলেন তিনি।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব অপূর্ব রানা। তিনি বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত সদস্য মোহাম্মদ নোমান বেলা ১:৩০টায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মরহুমের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত