নির্বাচনে গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষ থাকতে হবে: সারজিস আলম
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৪ | আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৮
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পঞ্চগড়-১ আসনের শাপলা কলির প্রার্থী সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে সাংবাদিকতায় নতুন দৃষ্টান্ত তৈরি করতে হবে। আপনি দলের শুভাকাঙ্খি হতেই পারেন। ভোট দেওয়ার সময় আপনি পছন্দের প্রার্থীকে ভোট দিতেই পারেন, এটা স্বাভাবিক বিষয়।
তিনি রবিবার(৮ ফেব্রয়ারী) রাতে (১০টার পর ) পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এ কথা বলেন। পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমির ইকবাল হোসাইন, খেলাফত মজিলশের সভাপতি , হাফেজ মোঃ মীর মোর্শেদ তুহিন প্রমুখ।
সারজিস আলম বলেন , রাজনৈতিক পক্ষপাত মাঝে মাঝে দেখা যায় সেটি কাম্য নয়, তবে সেটি সব সময় নয়, তবে আমরা প্রত্যাশা করবো এটা যেনো না হয় । সাংবাদিক হিসেবে যখন রিপোর্ট লিখবেন, মনে রাখতে হবে, আমি সমাজ বা রাষ্ট্রের দর্পন, সাংবাদিকতাই এখন আমার কাছে সবচেয়ে বড়। রাজনৈতিক চিন্তা ধারা একদিকে বজায় থাকবে,আবার একদিকে পেশাদারিত্ব বজায় থাকবে।
তিনি বলেন আমরা চাই, আপনারা আপনাদের জায়গা থেকে যে কোন কেন্দ্রে , যে কোন রাজনৈতিক দল দ্বারা যে কোন ব্যক্তি দ্বারা যদি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়, ক্ষমতা খাটানোর পেশীশক্তির প্রয়োগ করা কিংম্বা আইনশৃঙ্খলার নিয়ম সংক্রান্ত , বিধি ভঙ্গের অপ্রচেষ্টা করা হয়, তা দেশের মানুষের কাছে , প্রশাসনের কাছে আপনারা তুলে ধরবেন।
সারজিস আলম বলেন, এই জায়গায় আমরা যদি দিনশেষে আমাদের পরিপূন স্বচ্ছতা না দেখাতে পারি,তাহলে দিনশেষে দুই চার পাচঁ দশ বছর পরে আমাদের এই সিস্টেমের সংষ্কার , আমাদের রাস্ট্রের সংষ্কার , আমাদের এ জেলার অগ্রগতি এগুলো আশা করা একদম অমুলক। কারন দিনশেষে আগামী পাঁচ বছরের ভিত্তিটা তো তৈরি হবে, ওই একদিনের নির্বাচনে।
তিনি আরো বলেন, বাংলাদেশকে যে ভাবে প্রত্যাশা করেন,ওই প্রত্যাশা পূরণের লক্ষ্যেই ওই দিনও সব সময় সাংবাদিকতা করবেন, পেশাদারিত্ব করবেন।নির্বাচনে আপনারা যদি বিজয়ী প্রার্থীকে বিজয়ী ঘোষনা করতে না পারি তবে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত