পঞ্চগড়ে মাদকের আসর থেকে মা ও ছেলের সহ ১২ আটক
কামরুল ইসলাম কামু , পঞ্চগড় প্রতিনিধিঃ
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ১২:৪৫ | আপডেট : ৭ এপ্রিল ২০২৬, ০২:৩০
পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকের আসর থেকে মা, ছেলে ও নাতিসহ ১২ জনকে গ্রেফতার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। এদের মধ্যে ১১ জনকে ভ্রাম্যমাণ আদালত ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিকের নেতৃত্বে পুলিশের একটি দল এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিদের দণ্ড প্রদান করেন।
গ্রেফতার ও সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- চিলাহাটি ইউনিয়নের নগর ভাউলাগঞ্জ এলাকার মজিবর রহমানের স্ত্রী তহমিনা বেগম (৭৫), তার ছেলে মো. হানিফ (৪৪) ও নাতি মো. মিস্টার আলী (২৩)। এছাড়া একই ইউনিয়নের টোকরাভাষা এলাকার জিয়াউর রহমান (২৬), ভাউলাগঞ্জ এলাকার রনি ইসলাম (২৪), সুমন ইসলাম (২২), তোকির আলম (৩৪), টেপিগঞ্জ ইউনিয়নের কমল রায় (২৫), নীলফামারীর ডোমার উপজেলার হানিফ (২৪) ও জহুরুল ইসলাম (৩২), এবং বোদা উপজেলার রাগিব ইয়াচার (২২) ও মামুনুর রশিদ (৩০)।
এদের মধ্যে তহমিনা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তহমিনা বেগম দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন এবং সেখানে নিয়মিত মাদকসেবীদের আসর বসত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বাড়িটি ঘিরে ফেলে এবং আসামিদের আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতে আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে ১১ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই ঘটনায় মাদক ব্যবসার অভিযোগে তহমিনা বেগমকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ( ওসি) সেলিম মালিক জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়েছে । আটককৃতদের রবিবার আদালতে সোপর্দ করা হলে বিচাকর তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত