পঞ্চগড়ে সরকারি ভাবে ধান চাল সংগ্রহ অভিযান শুরু
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৬, ১৮:০১ | আপডেট : ২১ মে ২০২৬, ২২:০৩
পঞ্চগড় সদর খাদ্য গুদামে চলতি ধান, চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সদর খাদ্য গুদাম প্রাঙ্গণে ফিতা কেটে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল পিপি অ্যাডভোকেট আদম সুফি, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা জাকারিয়া আহমেদ, সদর গুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা হাসনাত জামান, চেম্বার অব কমার্সের সভাপতি ও ব্যবসায়ী শরিফ হোসেন, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দ বানু মুক্তি, স্থানীয় মিলার, কৃষক ও খাদ্য বিভাগের কর্মকচারীরা।
এসময়দোয়া ও মোনাজাত করা হয় । মোনাজাত শেষে মিলার ও কৃষকদের হাতে প্রতীকীভাবে ধান, চাল ও গম সংগ্রহের কাগজ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে পঞ্চগড় সদর গুদামে মোট ৩ হাজার ২ শত ৩১ মেট্রিক টন চাল, ৩২৬ মেট্রিক টন ধান এবং ৯৫১ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা এবং ধান ও গমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা।খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, সরকারের সংগ্রহ মৌসুমে কৃষকদের নিকট থেকে সরাসরি ধান ও মিলারদের চাল সংগ্রহ করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত