পঞ্চগড়ে স্বীকৃতি প্রাপ্ত নন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করার দাবীতে স্বারক লিপি
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ৮ মার্চ ২০২৬, ১৯:২০ | আপডেট : ১০ মার্চ ২০২৬, ০১:৪৮
নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্তির দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখা।রবিবার ( ৮ মার্চ) দুপুরে সংগঠনের সদস্যরা অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশের হাতে স্মারকলিপি দুটি তুলে দেন। তিনি জানান, যথাযথ কর্তৃপক্ষ হিসেবে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।
নেতারা অভিযোগ করেন, জেলার নন এমপিও শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ ২০-২৫ বছর ধরে বেতনবিহীন অবস্থায় দায়িত্ব পালন করছেন। প্রশাসনিক জটিলতার কারণে অনেক প্রতিষ্ঠান এখনও এমপিওভুক্ত হতে পারেনি, ফলে মানবিক সংকট তৈরি হয়েছে।
স্মারকলিপিতে দুটি মূল দাবি তুলে ধরা হয়— মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সফটওয়্যারে আবেদন করা ৩৬১৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্ত করা।কারিগরি ও মাদ্রাসা বিভাগের সফটওয়্যার সম্পন্ন করে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা।আয়োজকরা জানান, এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হলেও আশ্বাস অনুযায়ী এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক আবু বক্কর এরশাদুল হক, জেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক কফিউল ইসলাম, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক জসিম উদ্দীন খানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত