পঞ্চগড়ের জমিরউদ্দীন সরকার কলেজিয়েট ইন্সস্টিটিউটে অনার্স কোর্স চালু
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৬, ১৮:০৪ | আপডেট : ১২ মে ২০২৬, ২১:২৪
পঞ্চগড়ে ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দীন সরকার কলেজিয়েট ইন্সস্টিটিউটে স্নাতক ( সম্মান ) কোর্স চালু হয়েছে| শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে| বাংলা, ইংরেজী, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, মনোবিজ্ঞান, ভুগোল ও অর্থনীতি বিষয়ে অনার্স কোর্স চালুর নির্দেশনা দেয়া হয়েছে| ১৯৯০ সালে সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দীন সরকার এই কলেজটি প্রতিষ্ঠা করেন| তিনি তৎকালীন সময়ে সরকারের শিক্ষামন্ত্রীরও দায়িত্ব পালন করেন| প্রতিষ্ঠানটিতে বর্তমানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে| সরকার পরিবর্তনের পর কলেজ কতৃপক্ষ অনার্স কোর্স চালুর আবেদন করেন| ২০২৫ সালের এপ্রিল মাসে জাতীয় বিশ^বিদ্যাøয়ের উপাচার্য কলেজটি পরিদর্শন করেন| গত ১০ মে এই কলেজে অনার্স কোর্স চালুর সিদ্ধান্ত জানিয়ে চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ| কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এম এ মজিদ জানান, পঞ্চগড় শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই প্রতিষ্ঠানে দীর্ঘদিনের অপেক্ষার পর অনার্স কোস চালু হয়েছে| এখন শিক্ষক দেয়া হবে| অনার্স কোর্স চালু হওয়ার ফলে এই এলাকার অনগ্রসর গরীব এবং মেধাবী শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা লাভ করতে পারবে|
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত