পঞ্চগড়ে আটকের  আট ঘন্টা পর দুই বাংলাদেশী তরুনকে ফেরত দিয়েছে বিএসএফ

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৭:৫৬ |  আপডেট  : ২৩ এপ্রিল ২০২৬, ১৯:১৪

পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের পাটশিরি সীমান্ত থেকে আটকের আট ঘন্টা পর বাংলাদেশী দুই তরুনকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। 
 
বুধবার সন্ধ্যা সাত টার দিকে সদর উপজেলার মীড়গড় সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ ।ওই দুই কিশোর হলো  আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্রজিৎ রায় (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় চন্দ্র রায় (১৪)। উদয় রসেয়া উচ্চ বিদ্যালয়ে নবম ও ইন্দ্রজিৎ সপ্তম শ্রেণিতে পড়ে। তারা সম্পর্কে চাচা ভাতিজা। 

প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র জানায় , বুধবার বেলা ১১টার দিকে ওই দুই কিশোর উপজেলার মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় ঘুরতে যায়। এ সময় ছবি তুলতেি গয়ে অসাবধানতাবসত তারা ভারতীয় সীমান্তের প্রায় ১৫০ গজ ভেতরে ঢুকে পড়লে বিএসএফ সদস্যরা তাদের আটক করে মরিচা ক্যাম্পে নিয়ে যায়।এ সময় তাদের পালাক্রমে মারধর করা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। তারা চিৎকার ও মারধরের দৃশ্য দেখতে পান। নির্যাতনের পর হাত-পা বেঁধে ফেলেন।

তারা পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি প্রধানপাড়া এলাকায় বোন রাধিকা রানীর বাড়িতে সে সকালে সীমান্তের মেইন পিলার ৪১৭-এর ৯ নম্বর সাব-পিলার এলাকায় ছবি তুলতে যায়। এ সময় অসাবধানতাবশত তারা ভারতীয় ভূখন্ডে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

 পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, আটক কিশোরদের ফেরত আনার পর বিজিবির হেফাজতে রাখা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হয়।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত