পঞ্চগড়ে এক সাজাপ্রাপ্ত আসামী ও মাদকদ্রব্য সহ চার আটক 

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১৯:৩৭ |  আপডেট  : ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৮

পঞ্চগড়ে মাদকদ্রব্য বিরোধী বিশেষ অভিযানে তিন জন সহ সাজাপ্রাপ্ত অপর এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।মাদকদ্রব্য সহ আটক তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড  সহ অর্থ দন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। পঞ্চগড় সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার পুলিশের একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করেন। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।আটককৃতরা হলো;পঞ্চগড় পৌর সভার মসজিদ পাড়া এলাকার  ফয়জুল হকের ছেলে সুজন (২৬)   রামের ডাঙ্গা এলাকার মৃত তফে আলীর ছেলে ওয়াহিদ (২৮) এবং পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি এলাকার মৃত দেবারুর ছেলে একরামুল হক ।

পুলিশ জানায়, ওয়াহিদের নিকট তিনটি নেশাজতীয় ইনজেকশন এবং সুজনের নিকট ৫০ গ্রাম ও একরামুলের  ২৫ গ্রাম গাজা উদ্ধার করা হয়।ভ্রাম্যমান আদালতে তাদের  তিন জনের প্রত্যোককে এক মাসের মাসের জেল ও এক হাজার টাকা জরিমানা করে জরিমানা আরোপ করা হয় ।

এছাড়া সদর উপজেলার মালিডাঙ্গা এলাকার মৃত হাফিজ উদ্দীনের ছেলে বিপ্লব কে গ্রেফতার করেছে পুলিশ। সে একটি  সি আর মামলায় এক বছরের কারাদন্ড প্রাপ্ত আসামী।  তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।পঞ্চগড় সদর থানার ও সি আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধ দমন ও মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত