পঞ্চগড়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা, হামলার ঘটনায় একজন আহত

  পঞ্চগড় প্রতিনিধি-

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৩ |  আপডেট  : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৭

পঞ্চগড়ের জমি  সংক্রান্ত বিরোধের জেরে ধরে পুলিশের সামনেই প্রতিপক্ষের হামলার শিকার হয়েছে এক ব্যাক্তি। হামলার শিকার  গুরুতর আহত ওই ব্যক্তিকে  পুলিশ উদ্ধার করে আধুনিক সদর  হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন তার বড় ভাই। ঘটনাটি পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের পশ্চিম ঠুটাপাখুরি এলাকায়।। আহত ব্যাক্তি হচ্ছেন জিয়াউর রহমান (৪২)। তার বাড়ি একই ইউনিয়নের ঠুটাপাখুরি গ্রামে। বর্তমানে হাতে সেলাই নিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয় এবং আহত জিয়াউর রহমানের পরিবার সূত্রে প্রকাশ সদর  উপজেলার অমরখানা ইউনিয়নের ২৯০ খতিয়ানভূক্ত আজিজ মাস্টার এবং নাসিরউদ্দিন পক্ষের মধ্যে ৪৪ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন থেকে দ্বন্দ চলছিল। এ নিয়ে আদালতে দুই পক্ষের মধ্যে মামলা চলমান রয়েছে। সেই সাথে কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার সকালে আজিজ পক্ষের লোকজন ওই জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ শুরু করলে নাসির উদ্দিন পক্ষ হাল চাষে বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এদিকে সদর থানা পুলিশে খবর পেয়ে সদর থানার উপ-পরিদর্শক সুমন মন্ডলের নেতৃত্বে চার পুলিশ সদস্য পিকআপ নিয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে নিবৃত্ত করার চেস্টা করে। 

এক পর্যায়ে দুই পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসার আহ্বান করে পুলিশ ফিরে আসছিল এমন সময় আজিজ পক্ষের আমিনার, আশরাফুল, বিপুল এনামুল সোহাগ জিয়াউরের উপর হামলা করে। তাৎক্ষনিক পুলিশ জিয়াউরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা নিতে বলেন।

আহত জিয়াউরের বড় ভাই নাসির উদ্দিন হাসপাতালে সাংবাদিকদের বলেন বৃহস্পতিবার সকালে আজিজ মাস্টার পক্ষের প্রায় দুইশত লোক নিয়ে আমার জমিতে ট্রাক্টর দিয়ে জোরপূর্বক বে আইনিভাবে ট্রাক্টর দিয়ে হাল চাষ শুরু করেন। পরে থানা পুলিশে আমরা মৌখিক অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে এসে শান্ত করে পরক্ষনেই পুলিশের সামনে আমার ছোটভাই জিয়াউর রহমানের উপর হামলা করেছেন তাকে আহত করেছেন আমি এই হামলার বিচার চাই। আমরা থানায় মামলার প্রস্ততি নিচ্ছি।

আহত জিয়াউর রক্তাক্ত অবস্থায় সাংবাদিকদের জানান পুলিশের সামনেই আমার উপর হামলা হয়েছে। আমাকে আমিনার সহ কয়েকজন পিটিয়ে আহত করেছে। আমি বিচার চাই।ঘটনাস্থলে যাওয়া পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক সুমন মন্ডল সাংবাদিকদের  জানান ওসি স্যারের নির্দেশে পুলিশ পিক আপ নিয়ে গিয়েছিলাম আমাদের সাথে জিয়াউর ঘটনাস্থলে যেতে চাইলে বাধা সত্বেও জিয়াউর ঘটনাস্থলে আমাদের সাথে যায়। পরে দুই পক্ষকে শান্ত করার পর ফেরার পথে জিয়াউর পিছনে পরে যায় এ সময় কয়েকজন তাকে টেনে হেঁচরে নিয়ে হামলা করেন। তাৎক্ষনিক জিয়াউরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এঘটনায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজমান করছে। এলাকাবাসী জানায়, এর আগে ওই জমি নিয়ে মারপিটের ঘটনা ঘটে। দু'পক্ষের মধ্যে রক্তের সম্পর্ক।  এই জমি নিয়ে তাদের মধ্যে বার বার এমন ঘটনা আমরাও শঙ্কিত।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত