পঞ্চগড়ে ঝড় ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশনে এমপি নওশাদ জমির
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ১৮:০৮ | আপডেট : ৪ এপ্রিল ২০২৬, ২০:০২
সম্প্রতি প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকের ফসলাদি। ক্ষয়ক্ষতির পূর্নাঙ্গ রিপোর্ট পাঠিয়েছে কৃষি অধিদপ্তর। এসব ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করেছেন জাতীয় সংসদ পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির।
তিনি গত শুক্ররবার পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকের ফসল নিজ চোখে দেখতে যান। কথা বলেন কৃষকদের সাথে।
পরির্দশন কালে ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের ক্ষতির বিবরণ তুলে ধরেন। এসময় অনেক ক্ষতিগ্রস্ত কৃষক তাদের করুণ পরিনতির কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির তাদের কথা শোনেন এবং তাদের সমবেদনা জানান। সংসদ সদস্য এসময় তাদের ধৈর্য ধরার ধরার আহবান জানান।
ব্যারিস্টার নওশাদ জমির তাদের জানান , তিনি এ বিষয়ে সরকারের সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন এবং ক্ষয়ক্ষতির বিপরীতে সরকারী ভাবে সহয়তা দেওয়ার আশ্বাস দেন।
পরির্দশনকালে তার সঙ্গে ছিলেন আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান, সাধারন সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, সাবেক ছাত্র নেতা শাহজাহান আলী ও কৃষক দলের নেতৃবৃন্দ সহ গন্যামান্য ব্যক্তিবর্গ। এদিকে আটোয়ারী উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ জানান সম্প্রতি উপজেলায় শিলাবৃষ্টি ও ঝড়ে ভূট্রা , মরিচ, গম ও বেগুন সহ সব রকম সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।
এ বিষয়ে একটি পূর্নাঙ্গ প্রতিবেদন কৃষি অধিদপ্তরের মহাপরিচালক ও কৃষি মন্ত্রন ালয়ে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ঝড় হওয়ার পর পঞ্চগড়-১ আসনের মাননীয় এমপি ব্যারিস্টার নওশাদ জমির মহোদয় তখনি আমার এলাকার খোঁজ-খবর নিয়েছেন। ক্ষয়ক্ষতির বিষয়টি সরকারের নিিত নির্ধারণী মহল দেখে সিদ্ধান্ত নিবেন।
এদিকে সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির শনিবার (৪এপ্রিল) পঞ্চগড় বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরির্দশন করেন। এসময় ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সাথে কথা বলেন। এসময় ব্যবসায়িরা তাদের বর্তমান আর্থিক অবস্থার বিষয়টি তার কাছে তুলে ধরেন।
ব্যবসায়িরা জানান, আগুনে তাদের মালামাল সহ নগদ অর্থ আগুনে পুড়ে যাওয়ার কথা বলেন। এসময় সংসদ সদস্য ব্যবসায়িদের সরকারী ভাবে সহযোগিতার করার কথা জানান।এছাড়া সংসদ সদস্য সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন সহ এলাকার ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের বাড়ি-ঘর পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, অধ্যক্ষ সামসুজ্জামান বিপ্লব এবং জেলা ও পৌর বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত