পঞ্চগড়ে টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনে নির্বাচনে নিয়াজ সভাপতি ফয়জুল সম্পাদক নির্বাচিত

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ১৭:৪৭ |  আপডেট  : ৪ এপ্রিল ২০২৬, ১৯:৪২

 বাংলাদেশ বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৪ এপ্রিল)  পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার ইএসডিও এর মহানন্দা ইকো কটেজে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মরগেন টি ইন্ডাস্ট্রির নিয়াজ আলী চিশতী সভাপতি ও গ্রীন ফিল্ট ইন্ডাস্ট্রিজের ফয়জুল ইসলাম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান 
জাহাঙ্গীর আলম। নির্বাচনের পরে তিনি আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন।অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য দেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ১২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি পদে পপুলার টি ফ্যাক্টরীর আলমগীর হোসেন ও  বাংলা টি ম্যানুফ্যাকচারীর মোঃ শাহ আলম। যুগ্ম সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন সাজেদা রফিক টি গার্ডেনের আসাদুজ্জামান ও ফারিষ্ট টি গার্ডেনের সায়দুল হাসান প্রধান। কোষাধ্যক্ষ পদে সুপ্রীম টি গার্ডেনের আনোয়ার হোসেন ও পরিচালক পদে নির্বাচিত হন মলি চা কারখানার মখলেসুর রহমান, জামান এগ্রো টি গার্ডেনের ওয়ারেস জামান, সুরমা পূর্নিমা টি গার্ডেনের শেখ ফরিদ, মেঘা টি গার্ডেনের জাহিরুল ইসলাম বাবলু ও এলিট গ্লোবাল টি ইন্ডাস্ট্রির কারখানার সেলিম মাহমুদ।

এসময় পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরীফ হোসেন, পঞ্চগড় চা বোর্ডের ফার্ম সুপারভাইজার মেহেদী হাসান, জুবায়ের রহমান, স্মল টি গার্ডেন ওনার্স এসোসিয়েশনের সভাপতি এবিএম আক্তারুজ্জামান শাহজাহান, পঞ্চগড় চেম্বারের পরিচালক হায়াতুন আলম, আব্দুস সামাদ পুলক, নুরুজ্জামান বাবু, ৩০ টি চা বাগানের মালিক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ক্ষুদ্র চা বাগান মালিক সমিতির প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত