কুরবানি ঈদের আগেই চালু হবে ২৫০ শযার হাসপাতাল

পঞ্চগড়ে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতা ও র‌্যালি অনুষ্ঠিত  

  পঞ্চগড় প্রতিনিধি  

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১৮:৫৩ |  আপডেট  : ২০ মার্চ ২০২৬, ০১:১৭

পঞ্চগড়ে ডেঙ্গু ও চিকন গুনিয়া প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।  বৃহষ্পতিবার সকালে এই কর্মসূচি পালন করা হয়। জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।প্রতিমন্ত্রী শুরুতে  সদর আধুনিক হাসপাতালের অভ্যন্তরে নিজে পরিষ্কার পরিছন্নতায় অংশ নেন। এসময় মন্ত্রী ফরহাদ হোসন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ি এই পরিছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। বর্ষাকালে ডেঙ্গু চিকনগুনিয়া প্রতিরোধে সকলকে সর্তক থাকার আহবান জানিয়ে বলেন এসময় আমাদের আরো সর্তক থাকতে হবে।

 প্রতিমন্ত্রী  বলেন.আগামি কুরবানি ঈদের আগেই নব নির্মিত ভবনের ২৫০ শয্যার হাসপাতাল চালু করা  হবে।  ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে, হাসপাতালটিতে চিকিৎসকদেওয়ার। সে সাথে অন্যান্য জনবল পদায়ন করা হবে।  মন্ত্রী ফরহাদ হোসেন আজাদ  আরো বলেন, বর্তমান সরকার সবার কথা চিন্তা করে। স্বাস্থ্য সেবাকে আরো যুগোপযোগি করতে আমাদের সরকার বদ্ধ পরিকর।এর আগে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সামন থেকে সদর উপজেলা নির্বাহী অফিসারের গেট পর্যন্ত একটি বর্ণ্যাঢ্য র‌্যালি সড়ক প্রদক্ষিণ করে।

এসময় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার রবিউল ইসলাম ,অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা   সুলতানা সহ হাসপাতালের চিকিৎসক ও  কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিরেন। এর আগে মন্ত্রী ফলেল শুভেচ্ছা জানান স্বাস্থ্য বিভাগে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত