পঞ্চগড়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্নহত্যা

  কামরুল ইসলাম কামু, পঞ্চগড় প্রতিনিধি :

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৩ |  আপডেট  : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩

পঞ্চগড়ের বোদায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিপু দেব [২২] নামের এক যুবকের আত্নহত্যা। মঙ্গলবার [২৪ ফেব্রয়ারি] তার লাশ একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে পঞ্চগড় জেলার বোদা জেলার বোদা বনগ্রাম বেংহাড়ি ইউনিয়নে। জানা যায়, প্রতিবেশী এক মহিলা আনুমানাকি ৬টার দিকে বাড়ির আশপাশে ঝাড়– দিচ্ছিলো।
এসময় পাশে অনতি দুরে অবস্থিত একটি আম গাছে শিপুর লাশ ঝুলতে দেখে। এসময় তিনি সকলকে জানায়। মৃত শিবু দেব বোদা সদর ইউনিয়নের মন্ডল হাটের বোসপাড়া এলাকার কৃষ্ণ বর্মণের ছেলে। শিপু দেব পেশায় একজন নাপিত ছিলেন। সে বনগ্রাম বেংহাড়ি ইউনিয়নের বেংহাড়ি ইউনিয়নের তেপুখুরিয়া বাজারে সেলুনে কাজ করতো।
জানা যায়, তোমরা কেউ মেয়েদের পাল্লায় পরবে না ফেসবুকে এমন স্ট্যাটাস পোস্ট করে। এছাড়া শিপু সোমবার রাত দশটার দিকে তার ভাতিজাকে মোবাইলে ‘আমি চলে গেলোম ভালো থাকিস তোরা, যাচ্ছি ওপারে, আর ফিরবোনা’ এসএমএস পাঠায়।
পুলিশের ধারনা প্রেম ঘটিত ঘটনা নিয়ে এ ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, ঝুলন্ত লাশের খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করা হয় এবং প্রাথমিক ভাবে এটি প্রেম ঘটিত বিষয় বলে।

এই আত্নহত্যা বলে ধারনা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারন নিশ্চিত হতে তদন্ত করা হচ্ছে। খবর শুনে সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে প্রেমঘটিত বিষয় মনে হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। তবে ময়না তদন্ত যাচাই শেষে আত্নহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত