পঞ্চগড়ে বায়ু ও শব্দদূষণের অপরাধে দুই চালককে জরিমানা ও ১১ টি হাইড্রোলিক হর্ণ জব্দ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১১ | আপডেট : ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৭
পঞ্চগড় জেলা প্রশাসন, পঞ্চগড় ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়ের যৌথ উদ্যোগে মঙ্গলবার (৩ ফেব্রয়ারী) পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া সড়কের সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নির্মাণ সামগ্রী পরিবহণে ব্যবহৃত গাড়ি অনাবৃত অবস্থায় পরিবহণের মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে একজন ট্রলি চালককে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া যানবাহনে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ স্থাপন করার অপরাধে দুই টি ট্রাকের চালককে মোট পাঁচ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয় এবং নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারকারী ১১টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। জেলা প্রশাসন, পঞ্চগড়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযান পরিচালনাকালে পুলিশের একদল ফোর্স উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত