পঞ্চগড়ে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৯:২৮ |  আপডেট  : ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৭

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে  পঞ্চগড়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা পর্যায়ে শিক্ষক, ধর্মীয় ও কমিউনিটি লিডাররা এই ওরিয়েন্টেশন সভায অংশ নেন।  পঞ্চগড় পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে পৌরসভা সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আগামী ২০ এপ্রিল থেকে হাম-রুবেলার টিকা প্রদান শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  পঞ্চগড়ে ১ লাখ ২০ হাজার শিশুকে হাম এবং রুবেলা রোগের টিকা প্রদান করা হবে। অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক সীমা শারমিন সভায় সভাপতিত্ব করেন।  এসময় বক্তব্য রাখেন সিভিল সার্জন মিজানুর রহমান, জেলা কৃষি সম্পসারন অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল মতিন বক্তব্য রাখেন।  আগামী ১০ মে পর্যন্ত এই কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান সিভিল সার্জন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত