পদত্যাগপত্র জমা দিলেন বিচারপতি শাহেদ নূরউদ্দিন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৫:২৪ |  আপডেট  : ৬ আগস্ট ২০২৬, ১৬:৩৮

অসদাচরণের অভিযোগ অনুসন্ধান চলার মধ্যে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক শাহেদ নূরউদ্দিন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের নিউজ আপডেটে এ তথ্য দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কর্তৃক অনুসন্ধান পরিচালনাধীন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি শাহেদ নূরউদ্দিন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির নিকট নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র প্রেরণ করেছেন।’

গত বছর ১৬ অক্টোবর সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান ও বিক্ষোভের মুখে হাইকোর্টের যে ক’জন বিচারককে বিচারকাজ থেকে সরিয়ে দিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ; শাহেদ নূরউদ্দিন তাদের একজন। এরপর থেকে ছুটি নিয়ে তিনি বিচারকাজের বাইরে ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত