বগুড়া-৩ নির্বাচনী এলাকা

প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দে ১৯০টি মসজিদ-মন্দির পাচ্ছেন প্রায় ৬ কোটি টাকা

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৬, ১৯:৩২ |  আপডেট  : ২২ মে ২০২৬, ২১:৫২

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বরাদ্দে ১৯০টি মসজিদ-মন্দিরের উন্নয়ন ও সংস্কার কাজে বরাদ্দ পাচ্ছেন ৫ কোটি ৭০ লাখ টাকা। তালিকাভুক্ত এসব ধর্মীয় প্রতিষ্ঠানে প্রতিটিতে ৩ লাখ করে টাকা সংস্কার ও উন্নয়নের জন্য এই বরাদ্দ পাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। 

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল সংখ্যা গরিষ্ট ভোটে জয়লাভ করে সরকার গঠনের পর এই প্রথম ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দ দেন। আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলায় পৃথক দুটি বরাদ্দপত্রে দুপচাঁচিয়া উপজেলায় ১শ টি মসজিদ মন্দিরের জন্য ৩ কোটি টাকা এবং আদমদীঘি উপজেলায় ৯০ টি মসজিদ মন্দির উন্নয়নের জন্য ২ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ দেন। 

এব্যাপারে বগুড়া-৩ এলাকার সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ হিসাবে ১৯০ টি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ৫ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। অচিরেই এসব প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বরাদ্দকৃত টাকা গুলো পাবেন। তালিকাভুক্ত এসব ধর্মীয় প্রতিষ্ঠান অর্থ প্রাপ্তির পর পর্যায়ক্রমে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান গুলোও উন্নয়নের আওতায় নিয়ে আসা হবে। তিনি আরোও জানান, আদমদীঘি-দুপচাঁচিয়া এ দুটি উপজেলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক পাকা করণ কাজের টেন্ডার পর্যায়ে রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত