ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বগুড়া-৪ এর সংসদ সদস্য মোশারফ হোসেন

  নাজমুল হুদা

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ |  আপডেট  : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৭

বগুড়ার নন্দীগ্রামে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। 

সেসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব তহিদুর রহমান খান শামীম চৌধুরী, একে আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আহসান বিপ্লব রহিম, বগুড়া জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফজলে রাব্বী তোহা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, পৌর বিএনপির সাবেক সভাপতি কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বগুড়া জেলা জিসাসের সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কান্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙ্গিন, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা, কোরবান আলী, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাজু আহমেদ, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নূরনবীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত