বগুড়ায় কাউন্সিলর হিরু’র ঈদ উপহার বিতরন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৫ মে ২০২১, ১৯:২৭ | আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৮:২৮
বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নির্দেশনায় ঈদ উপহার বিতরন করা হয়েছে। করোনা ভাইরাসে কর্মহীন ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা। বগুড়া পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা দেলোয়ার হোসেন পশারী হিরুর আয়োজনে বুধবার বিকালে সূত্রাপুস্থ ওয়ার্ড কার্যালয়ের সামনে ৩০০ জনকে প্রদান করা হয়। খাদ্যসহায়তার প্রতিটি প্যাকেটে চাল, ডাল, আলু, তেল, সেমাই, দুধ, লবণ, সাবান ও চিনি রয়েছে।
এতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, ভিপি কেএম খাইরুল বাশার, শেখ তাহাউদ্দিন নাহিন, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্তারউজামান নানটু, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পশারী লিখন, মেহেদী, নজরুল ইসলাম, জুয়েল, সিজান, আল আমিন, রনি, সুমন, সাদিক ফয়সাল লাম্, মঞ্জু প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত