বাংলাদেশ টাইমসের সাংবাদিকদের তুলে নেওয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ
গ্রামনগর বার্তা রিপোর্ট
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০১ | আপডেট : ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৮
সংবাদ সম্মেলনে টিআইবি
‘বাংলাদেশ টাইমস’ নামক গণমাধ্যমের সাংবাদিকদের তুলে নেওয়ার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ [টিআইবি]। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ‘প্রাক নির্বাচন পর্যবেক্ষণ: নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই নিন্দা জানানো হয়।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “এই ঘটনা উদ্বেগজনক। স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।”
তিনি আরও বলেন, “পরবর্তীতে সাংবাদিকদের ছেড়ে দেওয়া হলে এ ধরনের ঘটনা নিন্দনীয়। সংবাদে কোনও আপত্তি থাকলে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তা সমাধান করা যেত। কিন্তু, যে প্রক্রিয়ায় তাদের তুলে নেওয়া হলো তা শুধু বাংলাদেশ টাইমস পত্রিকার জন্য নয়, পুরো গণমাধ্যমের জন্য একটি অশনি সংকেত।”
ইফতেখারুজ্জামান বলেন, “এর আগে আমরা প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষেত্রে তাদের নিষ্ক্রিয়তা দেখেছি। সেনাবাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল রয়েছে। আমরা মনে করি না, সর্বোচ্চ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ ধরনের কর্মকাণ্ড হয়েছে। আমরা দেখলাম দুটো আসন নিয়ে উদ্বেগের বিষয়ে সংবাদমাধ্যমকে খুব সুন্দর করে জাতির দর্পণ বলে উল্লেখ করা হলো, এটি কি তার নমুনা। আমরা এ ঘটনাকে মুক্ত সাংবাদিকতার হুমকি মনে করে নিন্দা জানাচ্ছি।”
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত