বাংলাবান্ধাস্থল বন্দর বন্ধ থাকবে ১১ দিন    

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১৮:৪৮ |  আপডেট  : ২০ মার্চ ২০২৬, ০০:৫৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১ দিন বন্ধ থাকবে বাংবান্ধাস্থল বন্দর। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর কর্তৃপক্ষ।মুসমানদের সর্ববৃহৎ উৎসব উপলক্ষে ১৭ মার্চ থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সব কার্যক্রম।এর কারণে ভারত, নেপাল ও ভূটানের সাথে সব ধরনের পন্য আমদানি রপ্তানী বন্ধ রয়েছে। এসময় কোন পন্য পরিবহন বা ওঠানামা বন্ধ থাকবে।

তবে এসময় বন্দরটির ইমিগ্রেশন সুবিধা খোলা থাকবে। ফলে পাসপোর্টধারীরা যাতায়াত স্বাভাবিক থাকবে। এবিষয়টি নিশ্চিত করেছেন ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার  আবুল কালাম আজাদ।তিনি এও বলেন ১০ মার্চ বাংলাবান্ধা সিএন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত একটি পত্রে বিষয়টি অবহিত করা হয়।

ওই পত্রে উল্লেখ করা হয় যে, গত ১০ মার্চ সংগঠনের এক সভায় সকলের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয় আগামী ১৭ থেকে ২৭ মার্চ পর্যন্ত বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের সিএন্ড এফ কর্তৃক সকল ধরনের পণ্য আমাদানি রপ্তানী বন্ধ থাকবে। ফলে কোন পণ্য পরিবহন হবেনা । তবে ছুিটর পর আগামী ২৮ মার্চ আগের নিয়মে যথারীতি আমদানি রপ্তানী কার্যক্রম শুরু হবে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত