বাংলাবান্ধায় বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ড পতাকার উদ্বোধন
কামরুল ইসলাম কামু, পঞ্চগড় প্রতিনিধি :
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ১১:৪০ | আপডেট : ৩ আগস্ট ২০২৬, ২৩:২১
পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় বহু কাঙ্ক্ষিত দেশের সর্বোচ্চ উচ্চতার পতাকা উড়ছে। এই ফ্ল্যাগ স্ট্যান্ড পতাকার উচ্চতা ১১৭ ফুট। মঙ্গলবার বিকেল ৩ টায় এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী ও পুলিশ সুপার মিজানুর রহমান।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৮ বিজিবি’র অধিনায়ক মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতের আমির ইকবাল হোসেইন, এনসিপির উওরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রনজু, জেলা জাগপার সহ-সভাপতি শামসুজ্জামান বিপ্লব, গনঅধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজার রহমান, জেলা সমন্বয়ক ফজলে রাব্বি প্রমুখ সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি , সাংবাদিক, ব্যবসায়ী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জেলা প্রশাসন থেকে জানা যায় বাংলাবান্ধা জিরো পয়েন্টের বিপরীতে ভারতীয় প্রান্তে প্রায় ১০০ ফুট উচ্চতার ফ্লাগস্ট্যান্ড ভারতীয় পতাকা উড়ানো হয়। কিন্তু বাংলাদেশের অভ্যান্তরে বড় আকারে কোন পতাকা ফ্লাগস্ট্যান্ড সেভাবে উড়ানোর ব্যবস্থা ছিল না। বাংলাদেশে ভারতের চেয়েও বেশি উচ্চতর ফ্লাগস্ট্যান্ড স্থাপন করে দেশের জাতীয় পতাকা উড়ানোর দাবি ছিল পঞ্চগড় বাসীর।

সেই দাবীর আলোকে গত ১৯ এপ্রিল এটির নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী। নির্মান কাজ শেষে ফ্লাগস্ট্যান্ডটি উদ্বোধন করা হলো।
সমাজ সচেতন মানুষের ধারনা পর্যটকদের জন্য এই ফ্ল্যাগস্টান্ডটি আরো জৌলুশ সৃষ্টি করবে এবং জেলার সুনাম ছড়াবে দেশব্যাপী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত