বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে এক পরিবারের ১০ জনসহ ১২ জন নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১৯:০৯ |  আপডেট  : ১০ আগস্ট ২০২৬, ১৫:০৫

বাগেরহাটে নৌবাহিনীর বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের গোনাইব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাটাখালি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাসান বলেন, নিহত ১২ জনের মধ্যে ২ জন শিশু। নিহতদের ১০ জন একই পরিবারের সদস্য বলে জানান তিনি। 

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল বলেন, দুর্ঘটনায় নিহত ৮টি মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে এবং বাকি মরদেহগুলো বাগেরহাট জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।আহত কয়েকজনকে খুমেক হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত