বিয়ে করেছেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী, স্বামী ঢাবি শিক্ষক মুশতাক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৬ জুন ২০২৬, ১১:২৫ |  আপডেট  : ১০ জুন ২০২৬, ১৪:২৫

জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার রাজধানীর বাংলামোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে তাদের আকদ সম্পন্ন হয়।

তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। তিনি পেশায় শিক্ষক এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

অনুষ্ঠান শেষে দীপ্তি চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, এটি তাদের আকদ সম্পন্ন হয়েছে। শিগগিরই ধুমধাম আয়োজন করে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান এবং সবার কাছে দোয়া কামনা করেন।

মুশতাক ইবনে আইয়ুব অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজিতে পিএইচডি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একাডেমিক ও গবেষণামূলক কাজে যুক্ত আছেন।

দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের দাম্পত্য জীবনের সূচনা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত