ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৭ জন নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৪:৪০ |  আপডেট  : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৮

ভিয়েতনামের হা লং বে উপকূলে একটি পর্যটকবাহী নৌকা ডুবে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। সংবাদমাধ্যম বিবিসি জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এই দুর্ঘটনা ঘটে।

উত্তর ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন এলাকা হা লং বে। স্থানীয় সময় গতকাল শনিবার দুপুর ২টার দিকে সেখানে নৌকাডুবির ঘটনা ঘটে। ‘ওয়ান্ডার সিজ’ নামের নৌকাটিতে ৫৩ জন যাত্রী ছিলেন। 

ভিয়েতনাম বর্ডার গার্ড ও নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। হঠাৎ তুমুল বৃষ্টিপাতের কারণে নৌকাটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। 

নৌকাডুবির ঘটনায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রবল বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

 

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত