মাদারীপুরের ডাসারে স্বেচ্ছাশ্রমে রাস্তা পরিস্কার করলেন যুব উন্নয়ন সংগঠন
এসআর শফিক স্বপন মাদারীপুর
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১৯:২৩ | আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০২:২৮
‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’ এই শ্লোগানকে বুকে লালন করে মাদারীপুরের ডাসারে প্রায় দুই কিলোমিটার রাস্তা ও গনকবরস্থান ও ঈদগা মাঠ পরিস্কার-পরিচ্ছন্ন করেছেন। উপজেলার পশ্চিম বনগ্রাম যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়। আজ শুক্রবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের কাঠেরপুল বাজার থেকে পশ্চিম বনগ্রাম পর্যন্ত রাস্তার পরিচ্ছন্নতার কাজ করা হয়। এসময় একই গ্রামের একটি গনকবরস্থান ও একটি ঈদগাহ মাঠ পরিস্কার করতে দেখা যায় তাদের। সরেজমিনে দেখা যায়, কেউ ঝাড়– দিচ্ছেন। কেউ ময়লা আবর্জনা রাস্তার বাহিরে ফেলছেন। কেউ সড়কের পাশে গজিয়ে ওঠা ছোটখাটো ঝোপঝাড় পরিষ্কার করছেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাওলানা মহসিন উদ্দীন আজাদী, সংগঠনের নেতা মো. অলিলুর রহমান, আনিসুর রহমান, মোকসেদ বেপারী, সোবাহান শরীফ, আমিনুল ইসলাম, রাজিব শরিফ ও রুবেল সরদারসহ বেশ কিছু তরুন ও যুবক। এদিকে তাদের এমন কার্যক্রম নজির স্থাপন করেছেন।
সংগঠনের সভাপতি মাওলানা মহসিন উদ্দীন আজাদী বলেন, যুব সমাজকে বিভিন্ন অপকর্ম থেকে বাচানোর লক্ষ্যে আমরা এ উদ্যোগ গ্রহন করেছি। তবে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত