মাদারীপুরে রাতের আধারে অস্ত্র ঠেকিয়ে স্বর্নলংকারসহ নগদ টাকা লুটপাটের অভিযোগ
এসআর শফিক স্বপন মাদারীপুর
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১৯:১৪ | আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০২:১১
মাদারীপুরে পুরুষ শূন্য বাড়িতে রাতের আধারে অস্ত্র ঠেকিয়ে স্বর্নলংকারসহ নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার গভীর রাতে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের রাজারচর এলাকায় এ ঘটনা ঘটে। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগী হারুন চৌকিদারের পরিবার।
ভুক্তভোগী ও এলাকাবাসী সুত্রে জানা যায়, রাজারচর এলাকার হারুন চৌকিদার ও সোবাহান চৌকিদার, যাচ্চু চৌকিদার, বজলু বেপারীদের মাঝে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এরই জের ধরে বুধবার বিকালে হারুন চৌকিদারের বাড়িতে গিয়ে ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেয় একই এলাকার সোবাহান চৌকিদারের দুই ছেলে সাইফুল চৌকিদার, সামিউল চৌকিদার, যাচ্চু চৌকিদারের ছেলে রোমান চৌকিদার, বজলু বেপারীর ছেলে রবিউল বেপারী বলে অভিযোগ। এরপর রাতে এসে প্রশাসনের পরিচয় দিলে ভুক্তভোগী হারুন চৌকিদারের মেয়ে ফাতেমা আক্তার দরজা খুলে দেয়। এসময় তাদের হাত-পা বেধে স্বর্নলংকারসহ নগদ ৫ লাখ টাকা লুটপাট করে নিয়ে যায় বলেও অভিযোগ ভুক্তভোগীদের।
ভুক্তভোগী ফাতেমা আক্তার বলেন, আমাদের সাথে দীর্ঘদিন যাবত সাইফুল চৌকিদার, সামিউল চৌকিদার, রোমন চৌকিদার, রবিউল বেপারীদের সাথে বিরোধ চলে আসছে। এর জের ধরে তারা আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। যার কারনে আমাদের বাড়ি পুরুষ শুন্য হয়ে গেছে। এই সুযোগে তারা আমাদের প্রথমে হুমকি দিয়েছে। পরে রাতে এসে আমাদের গলায় ছুরি ও রামদা ঠেকিয়ে হাত-পা বেধে নগদ ৫ লাখ টাকা ও স্বর্নলংকার লুটপাট করে নিয়ে গেছে। আমার ভাই লিবিয়ায় ধরা পড়ছে, সেখানে পাঠাবো বলে টাকা ঘরে রেখেচিলাম। আমরা সরকার ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।এ ব্যাপারে অভিযুক্ত রোমান চৌকিদারের মুঠোফোনে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, অস্ত্র ঠেকিয়ে স্বর্ণলংকার ও নগদ টাকা লুটের কোন খবর আমরা পায়নি। কেউ থানায় অভিযোগও দেয়নি।অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেব।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত