মিথ্যা অপপ্রচার ও পরিবার ভাঙার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

  সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ২৩ মে ২০২৬, ২১:০৬ |  আপডেট  : ২৩ মে ২০২৬, ২২:৩৩

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার দক্ষিন বাসাইল পালপাড়া গ্রামের বাসিন্দা মৃত প্রভাত পালের ছেলে পরেশ পাল প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, গুজব ছড়ানো ও পরিবারে অশান্তি সৃষ্টির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। আজ শনিবার দুপুর ১২টায় সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে পরেশ পাল অভিযোগ করেন, একই গ্রামের দুলাল পালের ছেলে কৃষ্ণ চন্দ্র পাল, রিপন চন্দ্র পাল,সোহাগী পাল ও প্রমিলা পালসহ কয়েকজন ব্যক্তি তার মেয়ে ও ভাতিজিদের নামে দীর্ঘদিন ধরে সমাজে নানা ধরনের মিথ্যা তথ্য, অপবাদ ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে আসছেন। এতে আমার পরিবার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে এবং পারিবারিক শান্তি মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে।তিনি বলেন, অপপ্রচারের কারণে আমার ছোট মেয়ে ও ভাতিজির সংসার ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। পরিবার নিয়ে আমরা চরম মানসিক অস্থিরতা ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি।

পরেশ পাল আরও করেন, এসব মিথ্যা প্রচারণা বন্ধ করার অনুরোধ জানালে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ২১ মে সকাল আনুমানিক ৮টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়ির সীমানায়   প্রবেশ করে বড় ভাইয়েরর স্ত্রীকে মারধরের চেষ্টা করা হয়। এ সময় কৃষ্ণপদ পাল ও রিপন পাল তার ভাইয়ের স্ত্রী দুর্গা পালকে কুপিয়ে জখম করার হুমকি দেয় বলেও অভিযোগ করেন তিনি।এছাড়া একই দিন বিকেল ৩টার দিকে মোবাইল ফোনে তার মেয়ে ও ভাতিজির সংসার ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন পরেশ পাল।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তার পরিবারকে মিথ্যা অপপ্রচার, হুমকি ও হয়রানি থেকে রক্ষায়  প্রয়োগনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময়ে উপস্থিত ছিলেন,ননী গোপাল পালের ছেলে দিলীপ পাল,মৃত কার্তিক পালের স্ত্রী দুর্গা রানী পাল,মৃত শংকর পালের স্ত্রী লিপি রানী পাল,কার্তিক পালের ছেলে পংকজ পাল এবং মৃত প্রভাত পালের ছেলে পরেশ চন্দ্র পাল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত