মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় জসিম নায়েব হত্যার আসামি মোহন গ্রেপ্তার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৬ | আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৭
মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় জসিম নায়েব (৩৫) হত্যাকান্ডের ঘটনায় এজাহারনামীয় আসামি মোহন মিয়াকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৬ই ফেব্রুয়ারি)ভোররাতে রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, নির্বাচনের পরদিন শুক্রবার (১৩ জানুয়ারি) সদর উপজেলার চরাঞ্চল আধারা ইউনিয়নের চরআব্দুল্লাহ গ্রামে পরাজিত ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের সাথে বিজয়ী বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থকদের সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত ওই এলাকার জসিম নায়েবকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে মৃত্যু হয় তার। পরে এ ঘটনায় গত ১৪ ফেব্রুয়ারি রাতে সদর থানায় ২২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা মাফিক নায়েব।
ওই মামলার এজাহারনামীয় আসামি ছিলেন গ্রেপ্তারকৃত মোহন মিয়া। তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জানান, এ ঘটনায় নিহত ব্যক্তির পিতা ও আরও এক ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।মামলার অন্য সকল আসামি গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত