মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ 

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ১৮:৪২ |  আপডেট  : ৫ মার্চ ২০২৬, ০৩:১৫

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় অভিযান চালিয়ে ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে নৌ পুলিশ। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার দিঘিরপাড় মাছ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

নৌ পুলিশ জানায়, সরকারের চলমান জাটকা নিধনবিরোধী কর্মসূচির অংশ হিসেবে চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই পরিতোষ চন্দ্র সরকারের নেতৃত্বে একটি দল বাজারে অভিযান চালায়। এ সময় বিক্রির উদ্দেশ্যে রাখা ৭০ কেজি জাটকা জব্দ করা হয়।তবে অভিযানের সময় জাটকা বিক্রির সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে জব্দ করা মাছ স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। উদ্ধারকৃত জাটকা পাশ্ববর্তী বেশনাল মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।নৌ পুলিশ আরও জানায়, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন সুরক্ষায় সরকার নির্ধারিত সময়ে জাটকা আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত