মুন্সীগঞ্জে ভোট কেন্দ্রে সেনাবাহিনীর হেলিকপ্টার পেট্রোলিং ও মহড়া 

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৭ |  আপডেট  : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৬

মুন্সীগঞ্জের একটি ভোট কেন্দ্রে হেলিকপ্টার পেট্রোলিং ও মহড়া কার্যক্রম চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গজারিয়ায় সেনাবাহিনী ক্যাম্পের নেতৃত্বে সোমবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের চরবাউশিয়ায় ভোট কেন্দ্রে নিরাপত্তা বিষয়ক বিশেষ এ মহড়া অনুষ্ঠিত হয়।

এ সময় ১৯ বীর মাওয়া সেনানিবাসের সিও লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ বলেন, ‘দুর্গম ও চরাঞ্চল এলাকার ভোট কেন্দ্রগুলোতে প্রয়োজনে হেলিকপ্টারে ৭ থেকে ৮ মিনিটের মধ্যে সেনাবাহিনীর সদস্যরা পৌঁছে যাবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা বা ভোট বানচালের সুযোগ নেই। আমাদের সকল কার্যক্রমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত