মুন্সীগঞ্জে সুপারবোর্ড কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ১৫:০২ | আপডেট : ৭ আগস্ট ২০২৬, ১৭:২১
মুন্সীগঞ্জের গজারিয়ার একটি সুপারবোর্ড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৪ মার্চ) দুপুর ১টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। তবে আগুনে এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক বলেন, কারখানাটিতে হার্ডবোর্ড জাতীয় বিভিন্ন বোর্ড তৈরি হয়। আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছি। বর্তমানে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত