যশোরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

  যশোর জেলা প্রতিনিধিঃ

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ১৬:২৫ |  আপডেট  : ৭ এপ্রিল ২০২৬, ০২:৩১

যশোরে বিদেশি পিস্তল ও গুলিসহ আলী হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে শহরের সন্ধানী সুপার মার্কেটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আলী হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোটা গ্রামের আবু মুছার ছেলে।

ডিবি পুলিশের ওসি সুজন কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অলোক কুমারের নেতৃত্বে ডিবির একটি টিম দুপুরে সন্ধানী সুপার মার্কেটে অভিযান পরিচালনা করে। এ সময় মার্কেটের তন্বী ইলেকট্রনিকস নামে একটি মোবাইল সার্ভিসিং সেন্টারে তল্লাশি চালানো হয়। 

তিনি আরও জানান, অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় অবৈধ অস্ত্র রাখার দায়ে দোকান মালিক আলী হোসেনকে  আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। 

ওসি আরও জানান, আটককৃত আলী হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত