কর্তৃপক্ষ দর্শকের ভুমিকায়-
রংপুরের কাউনিয়া উপজেলা ক্যাম্পাস যেন মশা উৎপাদনের অভয়আশ্রম
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৬, ১৭:২৭ | আপডেট : ১২ মে ২০২৬, ২১:১৯
রংপুরের কাউনিয়া উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে পুরো এলাকা যেন মশা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় ক্যাম্পাসে সেবা নিতে আসা সাধারণ মানুষ মশাবাহিত নানা রোগের ঝুঁকিতে পড়ছেন।
সরেজমিনে উপজেলা ক্যাম্পাস ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি অফিস ভবনের পেছনে ময়লা-আবর্জনার স্তুপ জমে রয়েছে। দীর্ঘদিন ধরে ড্রেনগুলো পরিষ্কার না করায় সেখানে ময়লা পানি জমে মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। এছাড়া ক্যাম্পাসজুড়ে জন্মেছে আগাছা, যা পরিবেশকে আরও অস্বাস্থ্যকর করে তুলেছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর লোক দেখানো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হলেও বাস্তবে তার কোনো কার্যকর প্রয়োগ দেখা যায় না। ক্যাম্পাসে একটি গণশৌচাগার থাকলেও সেটি নিয়মিত পরিষ্কার করা হয় না। ফলে পরিচ্ছন্নতা কর্মীদের দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে উপজেলা ক্যাম্পাসের পুরাতন ভবনের পেছনের অংশে গিয়ে দেখা যায় ভয়াবহ চিত্র। যত্রতত্র পড়ে থাকা নারিকেলের খোল, প্লাস্টিকের বোতল ও বিভিন্ন পাত্রে জমে থাকা পানিতে এডিস মশার বংশ বিস্তারের অনুক‚ল পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, পুরো এলাকা এখন যেন এডিস মশার অভয়ারণ্যে পরিণত হয়েছে। এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর এবং উপজেলা প্রশাসনের কার্যকর উদ্যোগ না থাকায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। সচেতন মহল দ্রæত ক্যাম্পাস পরিষ্কার, ড্রেন সংস্কার এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষ স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা পায়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত