রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৭ |  আপডেট  : ১১ আগস্ট ২০২৬, ০৯:২৯

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট। 

আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে আগুন লাগে। এখনো দাউদাউ করে জ্বলছে। 

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ভোর ৩টা ৪৩ মিনিটে কৃষি মার্কেটের কাঁচাবাজারে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর যুক্ত হয় আরো দুটি ইউনিট। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৭ ইউনিট। 

কৃষি মার্কেটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সহায়তায় সেনাবাহিনী ও বিজিবিকৃষি মার্কেটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সহায়তায় সেনাবাহিনী ও বিজিবি

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হলো সে ব্যাপারেও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত