রাজশাহীতে ফ্লাইওভারসহ সব উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

  নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১৭:৩৮ |  আপডেট  : ১৯ এপ্রিল ২০২৬, ২০:৪৪

রাজশাহী মহানগরীর চলমান অবকাঠামো উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পসমূহ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। গতকাল রবিবার দুপুরে সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভার, হড়গ্রাম গোরস্থানের উন্নয়ন কাজ এবং কাঠালবাড়িয়া মোড় থেকে হাইটেক পার্ক হয়ে আইবাঁধ সংলগ্ন মিনি স্টেডিয়াম পর্যন্ত কার্পেটিং সড়ক, ড্রেন, ফুটপাত, রোড ডিভাইডার, রেলিং ও রিটেনিং ওয়াল নির্মাণকাজ পরিদর্শন করেন তিনি।পরিদর্শনকালে তিনি মহান জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুল ইসলামের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকের, তত্ত¡াবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, উপ-সহকারী প্রকৌশলী সানারুল ইসলাম ছবি প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত