রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৮:০৩ |  আপডেট  : ২৩ এপ্রিল ২০২৬, ১৯:৪৮

রাজশাহীতে রপ্তানি বাণিজ্য স¤প্রসারণ এবং সঠিক ডকুমেন্টেশন প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘কীভাবে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন করতে হয়’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয় বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে এবং বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন ব্যুরোর সহ-সভাপতি ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। সেমিনারে রপ্তানি বাণিজ্যের বিভিন্ন দিক, আন্তর্জাতিক বাজারে প্রবেশের কৌশল এবং সঠিক ডকুমেন্টেশন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

এ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক এ. এম. আলমগীর হোসেন। মূল প্রবন্ধের ওপর মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সেমিনারের সভাপতি মোহাম্মদ হাসান আরিফ। এ সময় প্যানেল আলোচনায় অংশ নেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো. লিয়াকত আলী এবং রাজশাহী মহিলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীন। তারা রপ্তানি খাতে বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন। তৃণমূল পর্যায় থেকে নতুন রপ্তানিকারক তৈরি এবং ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের রপ্তানি কার্যক্রমে সম্পৃক্ত করতেই এ ধরনের সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত আমদানি-রপ্তানিকারক, ক্ষুদ্র উদ্যোক্তা, নারী উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত